BREAKING NEWS
Search

চট্রগ্রামে খাদ্য বিভাগের নারী কর্মকর্তাকে অপহরণ,মুক্তিপণ দাবি

শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

apohoron-500x330নিজস্ব প্রতিবেদক : খাদ্য বিভাগের পটিয়া সার্কেলের অফিস সহকারী মুনমুন আক্তারকে (৩০) অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। বুধবার অফিস শেষে বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকার বাসায় ফেরার পথে অপহরণ করা হয় তাকে।

অপহৃত মুনমুনের ভাই জামশেদ আলম জানান, মুনমুন অফিস শেষ করে রওনা দেওয়ার আগে টেলিফোনে কথা বলেন। এরপর রাত আটটায়ও বাসায় না পৌঁছালে মুনমুনের মোবাইলে কল করলে বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ করেও মুনমুনকে না পাওয়ায় বৃহস্পতিবার পটিয়া থানায় সাধারণ ডায়েরি (নম্বর ১২১) করা হয়।

তিনি জানান, বৃহস্পতিবার মুনমুনের মোবাইল থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ সময় টাকা না দিলে মুনমুনকে হত্যা করার হুমকি দেওয়া হয়।

জানা যায় যে, মুনমুনের নিখোঁজের ঘটনায় পটিয়া থানায় জিডি  করা হয়েছে ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image