Sunday,27 May 2018
ctgbarta24.com
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নির্বাচনে সৈয়দ বাইজিদ ইমন সভাপতি ও আবদুল্লাহ আল ফয়সাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইমন বাংলাদেশ প্রতিদিনের এবং আবদুল্লাহ ফয়সাল দৈনিক আজাদীর ক্যাম্পাস প্রতিবেদক।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার নিয়াজ মোরশেদ রিপন ও সহকারী কমিশনার হুমায়ুন মাসুদ প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা করেন। গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
২৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৬ জন ভোটার। সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল ফয়সাল এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে জোবায়ের চৌধুরী ১৪টি করে ভোট পেয়ে জয়ী হন। বাকিদের মধ্যে সাধারণ সম্পাদক পদে মোস্তফা রনি ১১ ভোট এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নাজমুস সা’দাত ১২ ভোট পান।
প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বেলা দুইটা ৩০ মিনিটে শেষ হয়। সদস্যরা তাদের ভোটের মাধ্যমে নতুন নেতৃত্বকে সামনে এনেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের অভিনন্দন।’
অন্যদের মধ্যে সহ-সভাপতি পদে মুমিন মাসুদ, যুগ্ম-সম্পাদক পদে ইমরান হোসাইন, অর্থ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জয় দাশ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আবদুল্লাহ রাকীব নির্বাচিত হয়েছেন।




