চবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জেলগেট থেকে আটক

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫

asসিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহকে (২৫) জেলগেট থেকে ফের আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে জেলগেট থেকে আটক করে নিজেদের হেফাজতে নেয় হাটহাজারী থানা পুলিশ।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চবি শিবির সেক্রেটারি এমদাদ উল্লাহকে জেল গেট থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এরআগে গত ৮ অক্টোবর হাটহাজারী উপজেলা সদরের নিজ বাড়ি থেকে তাকে নাশকতার পাঁচ মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ।

শিবিরের শীর্ষ এ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি মাস্টার্স শেষ বর্ষের ছাত্র এবং তার বাড়ি হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় বলে  জানা গেছে।

 

আপনার মতামত দিন....

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.