Wednesday,25 Oct 2017
Ctgbarta24.com
“উঠান বৈঠক” এর উপর আমাদের সন্মানিত আইজিপি স্যার ও শ্রদ্ধেয় কমিশনার স্যার সর্বোচ্চ জোর প্রদান করেন। এই বিশেষ বৈঠকে পাবলিক- পুলিশ সমাজের সমস্যা ও তার সমাধান নিয়ে কথা বলে। এতে করে পাবলিক পুলিশের দূরত্ব অনেকটাই কমিয়ে আনা যায়…
আমরা সেই চেষ্টাটুকুই করছি, যেন আগামী দিনের পুলিশিং জনবান্ধব পুলিশিং হয়… সেইসাথে সন্মানিত নাগরিকগণও যেন নিজের সামাজিক, আইনী ও নাগরিক দায়িত্ব পালন করতে সক্ষম হোন সেটাও আমরা প্রত্যাশা করি…
যাই হোক কোনো পাওয়া না পাওয়ার বিষয় নয় আমি বেশ অবাক হয়েছি প্রায় ১০০০ মানুষের উপস্থিতিতে একটা উঠান বৈঠক আয়োজন করে ফেললো স্থানীয় লোকজন! আমি এরকম মিটিং করি সাধারণত ১০০-২০০ মানুষের উপস্থিতিতে!!
আজ মোটামুটি আমি বিস্মিত। এত চমৎকার আয়োজন। একটা পজিটিভ পরিবর্তন হোক এটা আসলে সবজায়গা থেকে সকলেরই চাওয়া, দরকার একটা ধনাত্মক ধাক্কা! এবং এটা সবাই মিলে করা সম্ভব।
আইন শৃঙ্খলা বিষয়ক এই মিটিংয়ে প্রাপ্তি হলো-আমার বক্তব্যের পর এক বিশিষ্ট ব্যবসায়ী তাদের এলাকায় ২০ টি সিসিটিভি’র ব্যবস্থা করে দিতে রাজি হয়েছেন, যা গত এক বছরে বলে কয়েও করা সম্ভব হয়নি। তাঁকে ধন্যবাদ অন্তর থেকে।
এই সমাজে এখনো খারাপের সংখ্যা কম, তাই অন্যায় হলে প্রতিবাদী কন্ঠস্বর আমরা বেশি পাই! কিন্তু সেই কন্ঠস্বর একা একাই মিলিয়ে যায়! আর কুচরিত্রের লোকজন কিন্তু বেশ সংগঠিত! এখানেই সমাজ মাঝে মাঝে হেরে যায়। কিন্তু আমরা যার যার অবস্থান থেকে রুখে দাঁড়ালে এসকল প্রতিবন্ধকতায় ভাঙন আনা সম্ভব।
সেই চেষ্টাটুকু অল্প করে হলেও অব্যাহত থাকুক, সকলের অবস্থান থেকে- প্রত্যাশা এটুকুই
ইফতেখাইরুল ইসলাম
ডেমরা জোন
(সহকারী পুলিশ কমিশনার এর ফেসবুক টাইমলাইন থেকে)









