এই মাত্র:

ছবি মুক্তির আগেই ‘বাবুমশাই বন্দুকবাজ’ ফাঁস!

বৃহস্পতিবার,২৪ আগস্ট ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

বিনোদন ডেস্ক ঃ ছবি মুক্তির আগেই তা ফাঁস! নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত বলিউডের নতুন ছবি ‘বাবুমশাই বন্দুকবাজ’-এর ক্ষেত্রে এমনটাই ঘটেছে। আগামীকাল শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার কথা, কিন্তু এরই মধ্যে ইন্টারনেটে ‘মুক্তি’ পেয়ে গেছে এটি! ছবিটির কলাকুশলীদের এখন মাথায় হাত দিয়ে বসে পড়ার কথা। ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ায় ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি এখন নওয়াজুদ্দিনের এই ছবি।

ছবিটি নিয়ে আগেই ঝামেলা হয়েছিল। সেন্সর বোর্ডের ঝামেলা। ৪৮টি দৃশ্যতে কাঁচি চালাতে চেয়েছিল তারা। পরে ৮টি দৃশ্য ছেঁটে সনদ দেওয়া হয়। সেন্সরের ঝামেলা থেকে মুক্তি পেয়ে যখন হাঁপ ছেড়ে বাঁচার কথা, ঠিক তখনই নতুন সমস্যা। এবার তো ছবির ব্যবসাই পড়ে গেল হুমকির মুখে।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে অবশ্য এ ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। তবে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস (আইবিটি) ছবিটি ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ার এই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা খুব সহজেই ছবির ডাউনলোড লিংক পেয়ে যাচ্ছেন।

‘বাবুমশাই বন্দুকবাজ’–কে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে। সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ‘আ জেন্টলম্যান’ ছবিটিও আগামীকাল মুক্তির অপেক্ষায় আছে। কিন্তু লড়াইয়ের আগেই যেন অনেকটা পিছিয়ে গেল ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’ তারকার নতুন ছবি। এর আগেও নওয়াজুদ্দিনের ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’ ছবিটি মুক্তির ২১ দিন আগে ইন্টারনেটে বেরিয়ে যায়। এ কারণে বক্স অফিসে ক্ষতির অঙ্ক গুনতে হয়েছে অনেক। নওয়াজুদ্দিনের ব্যবসাভাগ্য কি তবে একটু গোলমেলে!
সূত্র: ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়া টুডে

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image