Monday, 01 Jan 2018
Ctgbarta24.com
নুরুল হোসাইন,টেকনাফ ঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন কমিটির ঘোষনা অনুযায়ী চার দফা দাবী বাস্তাবায়নকে সামনে রেখে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্টান্ট এসোসিয়েশন টেকনাফ শাখার নেতৃবৃন্দরা।
০১ জানুয়ারী (সোমবার) সকাল ১০টায় “ স্বাস্থ্য বিভাগের সফলতা অর্জনের মূল কারিগর স্বাস্থ্য সহকারী, ১৯৯৮সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়ন চাই, টেকনিক্যাল কাজ করি, টেকনিক্যাল বেতন স্কেল চাই ব্যানারে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি পালন করে অবস্থান করে এবং টিকাদান কর্মসূচী বর্জন করেন।
এসময় বক্তারা স্বাস্থ্য সহকারীগণদের দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করার ঘোষনা দিয়ে অবস্থান, ধর্মঘট, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদ মর্যাদা দান, ৩০%মাঠ ভ্রমণ ভাতা, ঝুকিপূর্ণ ভাতা ও প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগসহ ১০ % পোষ্য কোটা দাবী সমূহ মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং টিকাদান কর্মসূচী ও স্বাস্থ্য সহকারীরা অন্যান্য সেবা প্রদান থেকে বিরত থাকবেন।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের টেকনাফ শাখার সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মো: সাইফুল্লাহ ও নুুরুল আলম।
সাংগঠনিক সম্পাদক বশির আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলম, সদস্য হাফেজ আহমদ, নুরুল আলম, শাকের আহমদ, হামিদুল হক, রেজাউল করিম, মোস্তাক আহমদ, শাহ আলম, আমানত উল্লাহ, মুসলিম উদ্দীন, বিলকিস আরা,সাবিনা ইয়াছমিন, মৌ: আবদুল মজিদ, অং নাই, কেওয়ান, মফিজুর রহমান, মিন্টু পাল, মিঠুন দাশ, জাফর আহমদ, ইয়াকুব উপস্থিত ছিলেন।










