BREAKING NEWS
Search

টেকনাফে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

রোববার,২০ আগস্ট ২০১৭

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৭ শুরু হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য পুস্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার উদ্ভোধন করা হয়।

টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে বিশাল র্যালী শেষে সকাল ৮টায় এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ।

এতে উপজেলা নির্বাহী অফিসার জাহেদ হোসেন সিদ্দিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম।

মেলায় ১০টি স্টল অংশ নিয়েছে বলে জানান উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শফিক।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, কৃষকসহ জনসাধারনের মাঝে কৃষি বিভাগের সকল তথ্য সহজতর করার লক্ষ্যে তিন দিনব্যাপী মেলাটির আয়োজন করা হয়েছে। মেলাটি রবিবার থেকে মংগলবার বিকেল ৮টা পর্যন্ত চলবে। মেলায় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে চাষাবাদের উপর দিক নির্দেশনা শেষে গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির, মৎস কর্মকর্তা এমরান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জহির হোসেন এমএ, টেকনাফ সদর ও সেন্টমার্টিন ইউপি সচিব সরওয়ার কামাল, টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক নুরুল হোসাইন, রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন ছাড়াও উপ- সহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম, মোঃ জাকারিয়া, আনোয়ার হোসেন, মোঃ সরোয়ার, শেখ জামালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image