এই মাত্র:

টেকনাফে নির্মাণাধীন নতুন জেটিতে ফাটল; সংস্কার চলছে

Sunday,07 Jan 2018

Ctgbarta24.com

জেটি নির্মানের পরে ফাটল দেখা দেওয়ায় পুনরায় সংস্কারের কাজ চলছে।

টেকনাফ : নাফ নদের কূল ঘেষা সবুজ গাছ গাছালি আর পাখির কিচির মিচির শব্দ যেন প্রকৃতি প্রেমীদের টেনে নিয়ে যায় টেকনাফ নতুন জেটির অনাবিল সতেজ অক্সিজেন গ্রহনের জন্য। অনেক দর্শনার্থী পরিবার আর বন্ধুদের নিয়ে ঘুরে দেখার সময় সকলের মনেএকটি প্রশ্ন ঘুরছে কবে চালু হবে এই নতুন জেটির কার্যক্রম ?

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বৃহত্তর ব্রিজ প্রকল্পের আওতায় ৩১ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজটি নির্মাণ করা হলেও বেশ কিছু স্থানে ফাটল দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, দুইজন নির্মান শ্রমিক ফাটলের স্থানগুলো ভেঁঙ্গে আবার নতুন করে সিমেন্ট দিয়ে সংস্কার করছেন। ফাটলের কারন সম্পর্কে জানতে চাইলে কর্মরত এক শ্রমিক জানান, নিয়মিত পর্যাপ্ত পানি না দেওয়ার কারনে কিছু কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। ফাটল অংশগুলো মার্ক করে পুন সংস্কার করা হচ্ছে ।

উল্লেখ্য, টেকনাফ নতুন জেটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর এবং নির্মাণ শেষ হয় গত বছরের মার্চ মাসেই। এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে যার দৈর্ঘ্য ৫৫০ মিটার, প্রস্থ ৪.০৫ মিটার। ল্যান্ডিং এরিয়ার দৈর্ঘ্য ৪২ মিটার এবং প্রস্থ ৩১ মিটার। জেটিতে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামাগার, শৌচাগার, মিয়ানমার এবং দেশীয় ব্যবসায়ীদের ব্যবহারের জন্য ৭টি সিঁড়ি রয়েছে। এ ছাড়া প্রবাল দীপ যাওয়া পর্যটকদের সুবিধার্থে জেটির সম্মুখভাগে ৯০ মিটার দীর্ঘ ও ৬০ মিটার প্রশস্ত গাড়ি পাকিংয়ের জায়গা নির্দিষ্ট আছে।বলা হয়েছিল, ২০১৭ এপ্রিল মাসের শেষদিকে জেটি তথা ট্রানজিট ব্রিজটি উদ্বোধন করা হবে।

তবে এখন পর্যন্ত জেটি তথা ট্রানজিট ব্রিজটি উদ্বোধন না হওয়ায় জনমনে ধোয়াশা সৃষ্টি হচ্ছে।

আর করিম/ সিবা২৪ডটকম

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image