টেকনাফে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উধ্মার

শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

iyaba_0রাশেদুল করিম : কক্সবাজার জেলার টেকনাফে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা যার আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা উধ্মার করেছে বিজিবি।

গতকাল শুক্রবার রাতে টেকনাফ বিজিবি ২ ব্যাটেলিয়নের সদস্যরা গোপন সংবাদ পেয়ে আলোগোলা নামক একটি প্রজেক্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা প্যাকেট সমূহ উধ্মার করে ।

এ ব্যাপারে বিজিবি ২ ব্যাটেলিয়নের উপ-পরিচালক মেজর আজহার টেকনাফবার্তা২৪ডটকম কে জানান, ”বিজিবি ২ ব্যাটেলিয়নের সদস্যরা গোপন খবর পেয়ে অভিযান চালালে ইয়াবাগুলো বহনকারী দল প্যাকেট ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা যায়নি।পরে প্যাকেট খুলে সেখান থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়”।

উধ্মারকৃত ইয়াবাগুলো ব্যাটেলিয়নের সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বলে জানান তিনি ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image