Tuesday,24 July 2018
ctgbarta24.com
টেকনাফ সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাংবাদিকদের নিয়ে ‘টেকনাফ পৌর প্রেসক্লাব’ গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে স্থানীয় এক হোটেল টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক সভায় উপস্থিতি সাংবাদিকদের সর্ব সম্মতিক্রমে দুই বছর মেয়াদের জন্য প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।
সভাপতি আব্দুল্লাহ মনির (দৈনিক আমাদের সময়), সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন (প্রথম আলো), সহ-সভাপতি নূরুল হক (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক আব্দুস সালাম (বাংলা ভিশন টিভি), যুগ্ন সম্পাদক নূর হাকিম আনোয়ার (দৈনিক গণকন্ঠ), সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান (দৈনিক সমকাল), অর্থ সম্পাদক ফরহাদ আমিন (দৈনিক আমাদের অথনীতি), প্রচার সম্পাদক মো. রশিদ (দৈনিক স্বাধীন মত), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল আলী (দৈনিক যায় যায়দিন, আজকের কক্সবাজার), দপ্তর সম্পাদক মো. শাহীন (দৈনিক মানব কন্ঠ), তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুদ্দিন মো. মামুনসহ (দৈনিক তৃতীয় মাত্রা) ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আবুল কালাম আজাদ ও উপদেষ্টা জেড করিম জিয়া।




