তাভেল্লা সেসেরা হত্যার তদন্তে হিমশিম খাচ্ছে পুলিশ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

tabellaডেস্ক রিপোর্ট ঃ গুলশানে ইতালির নাগরিক তাভেল্লা সেসেরা হত্যার তদন্তে হিমশিম খাচ্ছে পুলিশ। ঘাতকদের কৌশলী পরিকল্পনার কারণে কোনো ক্লু খুঁজে পাচ্ছে না গোয়েন্দারা। হত্যাকাণ্ডে অংশ নেয়া তিন ঘাতক নিজেদের আড়াল করতে বেছে নেয় ক্লোজ সার্কিট ক্যামেরামুক্ত এলাকা। পরিকল্পিত হলেও, একে বিচ্ছিন্ন ঘটনা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে, সেসেরা হত্যার ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত ভার দেয়া হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশকে।

গুলশানের এই বাড়িটিতেই অফিস করতেন ইতালির নাগরিক তাভেল্লা সেসেরা। পাঁচ মাস আগে ঢাকায় এসে বেসরকারি সংস্থা আইসিসিওতে যোগ দেন তিনি। তবে এ হত্যার বিষয়ে কথা বলতে চাননি তার সহকর্মীরা।

সোমবার সন্ধ্যায়, হত্যাকাণ্ডের পর পরই তদন্তে নামে পুলিশ-র‍্যাবসহ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা।

তদন্তের শুরুতেই হত্যাকাণ্ডের একটি স্কেচ করেছে পুলিশ। তাতে দেখা গেছে, গুলশান ৯০ নম্বর রোডের মাথায়ই গুলিবিদ্ধ হন সেসেরা। তার পর কিছু দূর দৌড়ে গিয়ে পড়ে যান তিনি। অস্ত্রধারী দুই ঘাতক তখন পায়ে হেটে ৮৩ নম্বর সড়কে ঢুকে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকা মোটর সাইকেলযোগে পালিয়ে যায় তারা। পুরো কিলিং মিশনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

হত্যাকাণ্ডের আশপাশে কোথাও ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল না। এমনকি তিরাশি নম্বর রোড দিয়ে এগুলে সৌদি দূতাবাসের সামনে একাধিক সিসি টিভি থাকায় ওই পথে যায়নি ঘাতকরা। এ ঘটনায় মামলা করতে মঙ্গলবার দুপুরে গুলশান থানায় যান ইতালিয়ান দূতাবাসের দুই কর্মকর্তা ও সেসেরার সহকর্মীরা। মামলায় অজ্ঞাত পরিচয় কয়েক জনকে আসামি করা হয়েছে।

এদিকে তদন্ত নিয়ে কথা বলছে না পুলিশ।

সেসেরার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে, রাখা হয়েছে হিমঘরে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image