তালসরা দরবার শরীফের অর্থ লুট মামলায় চার্জ গঠন

Tuesday,12 Sep 2017

Ctgbarta24.com

চট্রগ্রাম : চট্রগ্রাম আনোয়ারার তালসরা দরবার শরীফের অর্থলুট মামলায় চার্জ গঠন করেন বিজ্ঞ আদালত

আজ মঙ্গলবার আদালত চার্জশীট ভুক্ত সকল আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেন বিজ্ঞ আদালত, কোর্ট-অতিঃ ৫, বিচারক নুরে আলম।

প্রসঙ্গত, ২০১১ সালের ৪ নবেম্বর আনোয়ারার তালসরা দরবার শরীফে ঘটে এ লুটের ঘটনা। র‌্যাব সদস্যরা তল্লাশির নামে দরবারে গিয়ে দুই কোটি সাত হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ আনে দরবার কর্তৃপক্ষ। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়, দায়রা মামলা নং ২৯১৫/২০১৬। এ ব্যাপারে ২০১২ সালের ১৩ মার্চ আনোয়ারা থানায় র‌্যাবের ১২ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার বিবরণে জানা যায়, লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মজুমদারের নেতৃত্বে র‌্যাবের একটি দল তল্লাশি অভিযানের নামে দরবার শরীফের লকার ভেঙ্গে দুই কোটি সাত হাজার টাকা নিয়ে যায়। এ সময় মামলাটি দেশজুড়ে আলোচিত হয়।

চাঞ্চল্যকর এ মামলায় আসামিরা হলেন র‌্যাব-৭ এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) জুলফিকার আলী মজুমদার, ফ্লাইট লেফটেন্যান্ট (চাকরিচ্যুত) শেখ মাহমুদুল হাসান, র‌্যাব-৭ এর সাবেক ডিএডি আবুল বাশার, এসআই তরুণ কুমার বসু, র‌্যাবের তিন সোর্স দিদারুল আলম ওরফে দিদার, আনোয়ার মিয়া ও মানব বড়ুয়া। মামলাটি দায়ের করেন দরবারের পীরের গাড়িচালক মোঃ ইদ্রিস।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image