Tuesday,12 Sep 2017
Ctgbarta24.com

মায়ানমার সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা নারীর কষ্টের কথা শুনছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেস্ক সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান সকাল ১০ টায়। এ সময় প্রধানমন্ত্রী কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে সকাল সাড়ে এগারটায় প্রধানমন্ত্রী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন।
মিয়ানমারের সেনা ও আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রওয়ানা দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী মায়ানমারের সেনাবাহিনীর হাত থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নারীদের কাছ থেকে তাদের দুর্দশার কথা শুনেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজার থেকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত সর্বত্র নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।









