নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
সোমবার, ১ আগস্ট ২০১৬
চট্টগ্রাম: পতেঙ্গা সমুদ্র সৈকতকে দৃষ্টি নন্দন ও আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এতে সৈকতে দেশী-বিদেশী পর্যটকের আগমন আরো বাড়বে বলে বেলছেন, সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সোমবার (১ আগষ্ট) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতি লি: এর স্মারকলিপি প্রদান ও এক মতবিনিময় সভায় মেয়র এমনটা বলেন। এ সময় ব্যবসায়ীরা মেয়রকে ১১ দফা সম্বলিত একখানা স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা চট্টগ্রাম আউটার রিং রোড প্রকল্প বাস্তবায়নের কারণে ক্ষতিগ্রস্ত পুরাতন ও নতুন দোকান মালিকদের পুনর্বাসন, ক্ষতিপুরন প্রদান, গণশৌচাগার নির্মাণ করা, মসজিদ কাম সাইক্লোন সেন্টার নির্মাণ করা, সাগরে উঠা নামার জন্য সিঁড়ি নির্মাণ করা, পার্ক এবং বাগান নির্মাণ করা, ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ করা, সূর্যদয় ও সূর্যাস্ত দেখার জন্য উঁচু টাওয়ার নির্মাণ করা সহ ১১ দফা দাবী পেশ করেন।
মেয়র দোকান মালিক সমবায় সমিতির দাবী সমূহ যৌক্তিকবলে অভিমত ব্যক্ত করেন। পেশকৃত দাবীর বিষয়ে মেয়র সিডিএ চেয়ারম্যান এর সাথে আলাপ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের কথা জানান।
তিনি তাঁর ভিশন তুলে ধরে বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকতকে দৃষ্টি নন্দন ও আধুনিক পর্যটন কেন্দ্রে উন্নিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী সফিউল আলম,৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল আলম, পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতি লি: এর সভাপতি মো. ওয়াহিদুল আলম, সাধারণ সম্পাদক মো. লোকমান, সহ-সভাপতি মো. মান্নান খান, সাবেক সম্পাদক মো. শামসুল আলম, মো. তাজুল ইসলাম, সিনিয়র সদস্য নুর মোহাম্মদ, মো. বেলাল হোসেন, মো.মনসুর আলম, আবু তাহের, মো. সামশুল আলম, জালাল উদ্দিন, দিদারুল আলম, মো. নাছির, সাইদুল আলম, মো. আবুল কাশেম, মো. জাহাঙ্গীর, আবদুল মান্নান, আইয়ুব আলী, ইকবাল হোসেন, মো. আবদুল শুক্কুর, মো. কামাল উদ্দিন, মো. আজম, মো. আবদুল মজিদ, মো. এজাজ, মো. মাকসুদ আলম, হারুন অর রশিদ, মো. শেখ আহমদ সহ প্রমুখ।










