Thursday,07 June 2018
ctgbarta24.com
পবিত্র শবে কদরের ছুটি পুনর্নির্ধারণ করেছে সরকার। নির্বাহী আদেশে এই ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়। এখন এই ছুটি ১২ জুনের পরিবর্তে ১৩ জুন হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করেছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।




