পাকিস্তানি চ্যানেল জিও সুপারে দেখা যাবে বিপিএল!

বুধবার, ১৮ নভেম্বর ২০১৫ 

সিটিজিবার্তা ২৪ ডটকম

bpl স্পোর্টস নিউজ: ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে দেখা যাবে ১৬ থেকে ২০ জনের মত পাকিস্তানি ক্রিকেটারকে। শুধু তাই নয়, বিপিএলের ম্যাচ দেখা যাবে পাকিস্তানি স্যাটেলাইট চ্যানেল জিও সুপারেও।

বিপিএলের প্রথম দুই আসরের মত তৃতীয় আসরেও সম্প্রচার স্বত্ব চ্যানেল নাইনের। দেশীয় এই চ্যানেলের কাছ থেকে স্বত্ব কিনে নিয়ে এবারের আসর সরাসরি সম্প্রচার করবে জিও সুপার।

ইতোমধ্যেই, জিও সুপার আসন্ন বিপিএল নিয়ে তাদের বিজ্ঞাপন প্রচার করে আসছে। জানিয়ে রাখা ভাল, আগামী ২০ নভেম্বর জমকালো আয়োজন মধ্য দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের তৃতীয় আসরের।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image