শনিবার,০২ জুলাই ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
প্রতি বছরের ধারাবাহিতা বজায় রেখে এবারো অসহায়, দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সেক্রিফাইস’ এর সদস্যারা। আজ জুমা নামাজের পর সংগঠনের সভাপতি তানভীর খান বাবলুর নেতৃত্বে নগরীর দেওয়ানহাট রেলওয়ে বস্তিতে কয়েকশ পরিবারের মাঝে বিতরণ করা হয় খোলা সেমাই, লাচ্ছি সেমাই, চিনি, নুডুলস সহ ইত্যাদি দ্রব্য সামগ্রী।
পরবর্তীতে নগরীর বাকলিয়া এলাকায় অবস্থিত ‘কামাল ইশকে মোস্তফা সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম’ মাদ্রাসার ছাত্রদের সাথে ইফতারের আয়োজন করে ‘সেক্রিফাইস’। সংগঠনের সাধারণ সম্পাদক আওয়াল আরিয়ানের পরিচালনায় উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- মুনির আহমেদ তানভীর, আলাউদ্দিন মাইলো, মোঃ বেলাল, আতিকুল হাকিম, জাহেদুল ইসলাম, আমান শরিফ, মোঃ সায়েম, আকাশ খান অভ্র, জাহেদ চৌধুরী, ইভান ফয়সান, ফয়সাল আহমেদ রাফি, রিদওয়ানুল হক, মোঃ সাদ্দাম, আশিক, ইফফাত সহ প্রমুখ।
সংগঠনের সভাপতি বলেন- “আমরা এখনো সবাই ছাত্র। আমরা নিজেরা নিজেদের মধ্যে চাঁদা তুলে ফান্ড গড়ে তুলি। আর ঐ ফান্ডের অর্থ দিয়ে সবসময় চেষ্টা করি দরিদ্র ও দুস্থদের পাশে দাঁড়ানোর। আল্লাহর অশেষ রহমতে এবারও আমরা ক্ষুদ্র পরিসরে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। ইন-শা-আল্লাহ, ভবিষ্যতে সকলের সহযোগীতা পেলে আরো সাফলতার সাথে আমাদের কর্মসূচি গুলো বাস্তবায়ন করতে পারবো”।









