Wednesday,04 Oct 2017
Ctgbarta24.com
চট্টগ্রাম ঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশে বৌদ্ধ ধর্ম সহ সকল ধর্মের নাগরিকদের সমঅধিকার রয়েছে। ধর্ম যার যার উৎসব সবার। এ নীতিতে বাংলাদেশ বিশ্বাস করে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। মেয়র প্রবারণা পূর্নিমা উৎসব স্বাধীনভাবে উদযাপন করার জন্য বৌদ্ধ সম্প্রদায়ের সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান সুসম্পাদনে আইন শৃংখলা বাহিনী সার্বক্ষনিক সচেষ্ট রয়েছে। ৪ অক্টোবর সকালে সেন্টার অব এক্সিলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ নেতৃবৃন্দ মেয়রের আন্দরকিল্লাস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাতে গেলে মেয়র এ আহবান জানান।
সাক্ষাত বৈঠকে সংগঠনের সভাপতি প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. দিপঙ্কর শ্রীজ্ঞান বড়–য়া, মহাসচিব প্রদীপ কুমার বড়–য়া আনন্দ, অর্থ সম্পাদক শ্যামল বড়–য়া, সাংগঠনিক সম্পাদক প্রদীপ বড়–য়া, দুলাল বড়–য়া, সুমিত্র বিকাশ বড়–য়া, অধ্যাপক বিপ্লব বড়–য়া, প্রনব রাজ বড়–য়া, শ্যামল চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদদাতা




