বাংলাদেশ আগমনে ইমাম শেরে বাংলা (র:)এর অবদান

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

 

 

sher bangla picহযরত মাওলানা হাফেজক্বরী সৈয়দ আহম্মদশাহ‘ছিরকোটি (রহঃ) এর সাথে ইমামে আহলে সুন্নত হযরতুল আল্লামা গাজীশাহ‘সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলা আল‘কাদেরী (রহঃ) এর সম্পর্ক হচ্ছে আত্মিক ,সুগভীর ও অবিচ্ছেদ্য।মূলতঃএই বাংলার জমিনে শরীয়ত ও তরীক্বতের প্রচার ও প্রসারে রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত,পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বরী সৈয়দ আহম্মদ শাহ‘ছিনি কোটি (রহঃ) এর অবদান অপরিসীম।এই মহান পীর ,মোকাম্মেলের চট্টলার জমিনে আগমন ও তাঁর মহান মিশন কে সমুজ্জ্বল করার পেছনে মোজাদ্দেদে দ্বীন ও মিল্লাত , ইমামে আহলে সুন্নত হযরতুল আল্লামা গাজী শাহ‘সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলা আল কাদেরী (রহঃ) (১৯০৬-১৯৬৯) এর অবদান সর্বাপেক্ষা বেশী।

এ সম্পর্কিত কিছু ঐতিহাসিক তথ্য আমরা পাঠকের সামনে উপস্তাপন করছি।যাদ্বারা সত্যিকার ইতিহাস পাঠকের সামনে উদ্ভাসিত হবে।হযরত শেরে বাংলা আল কাদেরী (রহঃ) এর বার্মা সফর ও রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত ,পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বরী সৈয়দ আহম্মদশাহ ছিরকোটি (রহঃ) এর সাথে সাক্ষা ফটিকছড়ি খানার দৌলতপুর নিবাসী জনাব আবদুল বারিক চৌধুরী।তিনি বার্মায় বসবাসকারী একজন প্রভাবপ্রতি পত্তিশালী সফল ব্যবসায়ী ছিলেন।তিনি একজন খাঁটিসুন্নী আক্বীদার লোক ছিলেন।হযরত শেরে বাংলা আলকাদেরী (রহঃ) এর শ্বশুর হযরত মাওলানা আবদুর রাজ্জাক বুলবুলে বাংলা (রহঃ) সুন্নী আক্বীদার প্রচার ও প্রসারের লক্ষ্যে হযরত শেরে বাংলা আল‘কাদেরী (রহঃ) কে বার্মা নিয়ে যাওয়ার জন্য তাঁকে অনুপ্রানিত করেন।ফলে জনাব আবদুল বারিক চৌধুরী সাহেব হুজুর কে বার্মায় যাওয়ার জন্য দাওয়াত করেন এবং এতদুদ্দেশ্যে সকল ব্যবস্থগ্রহণ করেন।হুজুরের অন্যতম মুরিদ জনাব মাওলানা মোহাম্মদ মিয়া তলোয়ার বাংলা ছাহেব কিতাব বহন কারী সফর সঙ্গী হিসাবে হুজুরের সাথে ছিলেন।তিনিই প্রত্যক্ষদশী হিসাব আমাদেরকে এইঘটনার তথ্যসমূহ প্রদান করেন।নির্দিষ্ট দিন আবদুল বারিক চৌধুরী সাহেব নিজস্ব জাহাজে করে হুজুর সঙ্গীসমেত বার্মা যাত্রা করেন।বার্মার রেঙ্গুনে পৌঁছে তাঁরা সর্বপ্রথম রেঙ্গুনস্তিত বিখ্যাত বাঙ্গালী মসজিদে আছরের নামাজ আদায় করেন।এই নামাযের ইমামতি করছিলেন রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত,পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজক্বারী সৈয়দ আহম্মদশাহছিরকোটি  রহঃ)।নামায সমাপনান্তে রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত,পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বরী সৈয়দ আহম্মদশাহ ছিরকোটি (রহঃ) এর সাথে হুজুরের সাক্ষাত ঘটে।তাঁর সাথে হুজুরের আক্বীদামূলক বিভিন্ন বিষয়ের উপর সারগর্ভ আলাপ হয়।।বার্মা থেকে প্রত্যাবর্তনের সময় হযরত শেরে বাংলা আল কাদেরী (রহঃ) তরীক্বতেরপ্রচারওপ্রসারেরজন্যরাহ‘নুমায়েশরীয়ত ও তরীক্বত, পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বরী সৈয়দ আহম্মদশাহ‘ছিরকোটি (রহঃ) কে চট্টগ্রামে আগমনের দাওয়াত প্রদান করেন।তিনি তাঁর এই মহান দাওয়াত অকুণ্ঠচিত্তে কবুল করেন।পরবতীতে প্রবাসী বাং্গালীদের মধ্যে পীরে তরীক্বত পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বরী সৈয়দ আহম্মদশাহ‘ছিরকোটি (রহঃ) এর মুরিদানের সংখ্যা দিনদিন বাড়তে থাকে।এঁদের মধ্যে চট্টগ্রামের দৈনিক আজাদির প্রতিষ্ঠাতা সমপাদক আলহাজ্ব আবদুল খালেক ইণ্ঞ্জিনিয়ার , দৈনিক আজাদির উদ্বোধনও  হুজুর কেবলা করেছিলেন,১৯৬০ সালের ৫ ই সেপ্টেম্বর ১২ ই রবিউল  আওয়াল তাই আজাদির জন্মলগ্ন থেকেই সুনিইওতের প্রচার প্রসারে এই প্রত্রিকার আবদান অপিরসীম,  আলহাজ্ব নূরমোহাম্মদ সওদাগর আলকাদেরী, আলহাজ্ব আবদুল মজিদ সওদাগর, আলহাজ্ব ছুফি আবদুল গফুর ছাহেব প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গের নাম উল্লেখযোগ্য।হযরত শেরে বাংলা আলকাদেরী (রহঃ) উল্লেখিত মুরিদ বর্গকে ছিলছিলার ব্যাপক প্রসারের জন্য পীরে তরীক্বত পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বরী সৈয়দ আহম্মদশাহ ছিরকোটি (রহঃ) কে চট্টগ্রমে আনয়নের পরামর্শ প্রদান করেন।অবশেষে হযরত শেরে বাংলা আল‘কাদেরী (রহঃ) এর সক্রিয় পরামর্শ ও অনুরোধক্রমে ১৯৪৪ সালে পীরে তরীক্বত পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বরী সৈয়দ আহম্মদশাহ‘ছিরকোটি (রহঃ) চট্টগ্রমের জমিনে তশরীফ আনেন।পরবতীতে হযরত শেরে বাংলা আলকাদেরী (রহঃ) এর সহযোগিতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণের মাধমে এই মহান পীরে কামেলের মিশন বাংলার জমিন বিস্তৃতি লাভ করে।

হযরতশেরেবাংলাআল‘কাদেরী (রহঃ) একজন যোগ্যতা সম্পন্ন পীরে কামেল হওয়া সত্ত্বেও নিজের দিকে আকৃষ্ট নাকরে পীরে তরীক্বত পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বরী সৈয়দআহম্মদশাহ ছিনিকোটি (রহঃ) এর কাছে বায়াত হওয়ার জন্য সুন্নি জনসাধারণ কে প্রকাশ্যে উদ্বুদ্ব করেন।কারণ ইতিহাস সাক্ষ্যদেয়,তখন সুন্নী জমাতের”পাওয়ার ষ্টেশন“বা মূল কেন্দ্রবিন্দু ছিলেন হযরত শেরে বাংলা আল কাদেরী (রহঃ)।তিনি ছিলেন সুন্নী জনতার নিয়ন্ত্রক ও নয়নমণি।সবাই তাঁর কথা ও পরামর্শ বিনাদ্বিধায় মেনে চলতেন।সুতরাং তাঁর অনুমতি ও সমর্থন ছাড়া কোন পীরে কামেলের কার্যক্রম পরিচালিত করা সম্ভবপর ছিলনা।তিনি অকুণ্ঠচিত্তে সকলকে পরামর্শ দিতে লাগলেন,”চট্টলার গৌরব সৌভাগ্যের পরশমণি পীরে তরীক্বত পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বরী সৈয়দ আহম্মদশাহ‘ছিনিকোটি (রহঃ) প্রকাশ পেশোয়ারী ছাহেবের কাছে তোমরা বায়াত হও।তাঁর ছিলছিলাতে কোন সন্দেহ যুক্ত ব্যক্তি নেই।তাঁর দামান নাজাতের উছিলা।শুধু তাই নয়, পীরে তরীক্বত পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বারী সৈয়দ আহম্মদশাহ‘ছিরকোটি (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত এশিয়ার বৃহত্তম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান”জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া “প্রতিষ্ঠার ব্যাপারে ও ছিল হযরত শেরে বাংলা আলকাদেরী (রহঃ) এর সর্বশ্রেষ্ঠ অবদান।হযরত শেরে বাংলা আলকাদেরী (রহঃ) ই পীরে তরীক্বত পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বরী সৈয়দ আহম্মদশাহ‘ছিনি কোটি (রহঃ) কে মাদ্রসা প্রতিষ্ঠা করার পরামর্শ প্রদান করেন।তিনি তাঁকে বলেন,”আপনার বর্তমানে আপনার মুরিদগণ বিচ্ছন্ন হয়ে যাবে।তাদেরকে একতাবদ্ব করে রাখার জন্য আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করুন।এমনকি পরবতীতে তাঁর বিশিষ্ট মুরিদান কে নিয়ে এই মাদ্রাসার জমি ও হযরত শেরেবাংলা আল‘কাদেরী (রহঃ) পছন্দ করেন এবং ক্রয় করার ব্যবস্থা করে দেন।

১৯৫৪ ইংরেজীতে এই মাদ্রাসার যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় তখন হযরত শেরে বাংলা আলকাদেরী (রহঃ) স্বয়ং উপস্থিত ছিলেন।ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ্ব কাজী মোহাম্মদ নূরুল ইসলাম হাশেমী ছাহেব এ ঘটনার প্রত্যক্ষদশী।তিনি ও ভিত্তি প্রস্তরের সময় হাজির ছিলেন।এ ক্ষণ আমরা হযরত শেরে বাংলা আল কাদেরী (রহঃ) সম্পর্কে পীরে তরীক্বত পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বরী সৈয়দ আহম্মদশাহ‘ছিরকোটি (রহঃ) এর ঐতিহাসিক বাণী বিবৃত করব।।ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ্ব কাজী মোহাম্মদ নূরুল ইসলাম হাশেমী ছাহেব বলেন যে,এই বাণী সমূহ পীরে তরীক্বত পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বরী সৈয়দ আহম্মদশাহ‘ছিরকোটি (রহঃ) অনেক বার নিজের জবানে পাকে বয়ান করেছেন এবং বিশেষতঃ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনের দিন হযরত শেরে বাংলা আল কাদেরী (রহঃ) এর দিকে ইঙ্গিত করে তাঁর মুরিদগণকে এই কথাগুলি বলেছিলেন।

সংগ্রহ ও সংকলনে:

মোহাম্মদ রিদোয়ানুল হক নিউইয়র্ক প্রবাসী

সম্পাদনা ঃ মোহাম্মদ বায়তুল্লাহ চৌধুরী (দৈনিক আজাদী )

 

আপনার মতামত দিন....

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.