বার্মা কলোনিতে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টার অভিযোগে আটক ১

রোববার,২৩ অক্টোবর ২০১৬

img_7808চট্রগ্রাম : নগরীর বায়েজিদ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো.সাইফুল ওরফে বার্মা সাইফুলকে (২৪) ফের গ্রেফতার করেছে পুলিশ। চারমাস আগে গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে নগরীতে সে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করছিল।

শনিবার (২২ অক্টোবর) রাতে তাকে মহানগরীর বায়েজিদ থানা গেট থেকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহসিন জানান, সাইফুল ২১ জুন সাতটি মামলার পলাতক আসামি হিসেবে গ্রেফতার হয়ে জেলে যায়। কিছুদিন আগে জামিনে মুক্ত হয়। কিন্তু সে দলীয় লোকজন নিয়ে ফের হিলভিউ আবাসিক এবং বার্মা কলোনিতে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করে।

এমন বেশ কয়েকটি অভিযোগ থানায় আসলে সাইফুলকে শনিবার ফের গ্রেফতার করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image