গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফেনীর সোনাগাজীতে ইসলামী ব্যাংকের শাখা স্থানান্তর

রোববার,৩০ এপ্রিল ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

মুঃ ইব্রাহিম সোহাগঃ আজ সকাল দশটায় ফেনীর সোনাগাজীতে ইসলামী ব্যাংকের নতুন শাখার শুভ উদ্ভোধন করা হয়। পূর্বে সোনাগাজী ফাজিল মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলায় ছিল ব্যাংকের শাখা। ব্যাংকের লেনদেনর সাথে গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ও সাম্প্রতিক সময়ে সোনাগাজী বাজারের উপর দিয়ে নোয়াখালী-চট্রগ্রাম জোরারগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণের লক্ষ্যে মাদ্রাসা মার্কেটের ভূমি অধিগ্রহনের নোটিস জারী করায় নতুন করে বড় পরিসরে শাখা স্থানান্তর করতে হয়। রাকিব প্লাজার তৃতীয় তলায় নতুন শাখার প্রধান অতিথি থেকে শুভ উদ্ভোধন করেন নোয়াখালী জোন প্রেসিডেন্ট মোহাম্মদ রোকন উদ্দিন।

নতুন শাখার উদ্ভোধন শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক- দেলোয়ার হোসেন ভূঁঞা এর সভাপতিত্বে চলে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ জুনায়েত কাউছার, পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী ব্যবসা সমিতির সভাপতি মোঃ নুর নবী ও রাকিব প্লাজার মালিক মোহাম্মদ মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রোকন উদ্দিন বলেন- ইসলামী ব্যাংক একটি কৃষি বান্ধব ব্যাংক। গ্রামের কৃষক ও গরিব মানুষদের স্বাবলম্বী করতে ইসলামী ব্যাংক বিনা মুনাফায় ৫ হাজার টাকা থেকে ৩লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। এ ব্যাংক সারা দেশে ১৫লক্ষ গরিব মানুষকে বিনা জামানতে ঋণ প্রদান করে আসছে। পরে দেশ ও ব্যাংকের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন ব্যাংকের শেয়ার হোল্ডার ও পরিচালক মোসলে উদ্দিন।

প্রসঙ্গত: সোনাগাজীতে ২০০৪ সালে ইসলামী ব্যাংকের শুভ উদ্ভোধন হয়েছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image