শুক্রবার,০১ সেপ্টেম্বর ২০১৭
মধ্যরাতের টিভি টকশোতে রাজনৈতিক সংবাদ বিশ্লেষণে ইদানিং প্রায়:শ তিনি অভিভাবকের মত ছায়া দিতেন আমায়। টকশো’র অন্য আলোচক যখন চট্টগ্রাম বিদ্বেষী কিংবা বৈষম্যের দৃষ্টিতে আলোচনায় মশগুল, তখন সাংবাদিকতার অত্যুজ্বল তারকা কাজী সিরাজ আমার বক্তব্যের পক্ষে প্রকাশ্য, যা আমার কাছে যুগপৎ প্রেরণা ও প্রত্যয়ি চেতনা তৈরি করে ।
চার যুগের মত সময়ে সাংবাদিকতায় নিবিষ্ট ছিলেন তিনি। দেশের প্রধানতম গণমাধ্যম তারকার তালিকায় ঠাঁই করে নেয়া এই প্রবীণ সাংবাদিকের সরব উপস্থিতি ছিল প্রায় সবকটি বেসরকারি টিভি চ্যানেলে ।
কর্মজীবনে রাজনীতিপথের ঘাত প্রতিঘাত দেখেছেন।শেষতক স্হির হয়েছেন মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথেই।
আমাদের কাগজ ‘বাংলাদেশ প্রতিদিনে’ ইদানিং নিয়মিত লিখতেন তিনি। দৈনিক দিনকালের এই সম্পাদক দলীয় গন্ডির বাইরে এসে সার্বজনীন হতে পেরেছিলেন।
আমার মত অসংখ্য মানুষের মনে প্রভাববিস্তারি সাংবাদিক কলামিস্ট কাজী সিরাজ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
বৃহস্পতিবার(৩১.০৮.২০১৭) রাত ১০ টায় রাজধানীর বনশ্রীর নিজ বাসায় ইন্তেকাল করেন বরেণ্য এই সাংবাদিক কলামিস্ট।
কাজী সিরাজের আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানাই। শোকাহত পরিবারের সদস্যদের জন্য রইল সমবেদনা ।
–রিয়াজ হায়দার চৌধুরী,
সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন(সিইউজে)
(০১.০৯.২০১৭)









