শুক্রবার,০১ সেপ্টেম্বর ২০১৭
সেন্টার ফর ইওথ ডেভেলাপমেন্ট এন্ড রিসার্চ ইনিশিয়েটিভ (সি.ওয়াই.ডি.আর.আই) এর চেয়ারম্যান মোহাম্মদ মাশরুর হোসাইন এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানানো হয়েছে। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ বয়ে আনুক অনাবিল সুখ আর শান্তি। পবিত্র এই ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম সহ সারাদেশে কোরবানীর জন্য সরকারী নির্দেশনামতে নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে। সম্মানিত নাগরিকবৃন্দ যেন কোরবানীর পশু নির্ধারিত স্থানে জবাই করেন এবং অন্যকেও উৎসাহিত করেন সে ব্যপারে তিনি অনুরোধ জানান। কোরবানীর বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন সহ অন্যান্য সকল স্থানে সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।



