বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
রাজশাহী: বহরমপুর এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ইয়াসিন আলী (১৯) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার সন্ধ্যায় নগরীর বহরমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটক ইয়াসিন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটের দুর্গাপুর এলাকার বজলুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ ইয়াসিন আলীকে আটক করা হয়।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। এ ঘটনায় বুধবার রাতে র্যাব ওই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।




