মানবিক দৃষ্টিকোন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পানি পান করাচ্ছি

বুধবার,০৬ সেপ্টেম্বর ২০১৭

রাশেদুল করিম, টেকনাফ ।।

মায়ানমার সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে পালিয়ে আসা হাজারো রোহিঙ্গাদের সুপেয় পানি দিয়ে মানবিকতার পরিচয় দিচ্ছেন শাহপরীর দ্বীপ ভাংগা এলাকার বেশ কয়েক তরুণ। অন্যদিকে গাড়ী ভাড়ার জন্য খুচরা টাকা দিয়ে অনেককে সাহায্য করতে দেখা যায়।

আজ বুধবার বিকেল ৫ টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ভাংগা এলাকায় এ চিত্র দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পালিয়ে আসা অনেক রোহিঙ্গা নিজেদের শেষ সম্বলটুকু মাথায় তুলে নিয়ে ছুটে চলেছেন টেকনাফের পথে। কেউ হেটে, আবার অনেকে সিএনজি, রিক্সা, চাঁন্দের গাড়ীতে চড়ে টেকনাফের দিকে চলে যাচ্ছেন। অসহায় বৃদ্ধ, শিশু আর মহিলাদের কষ্টে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে টেকনাফ, শাহপরীর দ্বীপ ও শহরের অন্যান্য এলাকা।

খোলা আকাশের নিচে নিষ্পাপ চাহনীতে সড়কের পাশে বসে থাকতে দেখা যায় অনেক রোহিঙ্গা শরনাথীদের। আর এ সময় দলে দলে আসা রোহিঙ্গাদের সুপেয় পানি দিয়ে সেবা করতে দেখা যায় কিছু তরুণদের। এ ব্যপারে সালাম মিয়া (২৮) জানান, ” মানুষ মানুষের জন্য”,এই মানবিক দৃষ্টিকোন নিয়ে আমরা মায়ানমার থেকে পালিয়া আসা রোহিঙ্গাদের পানি পান করাচ্ছি। বাড়ী থেকে কলসি কাঁধে নিয়ে রাস্তার ধারে পানি করানোর কারনে তাদের এ মানবিক আচরনে খুশি হয়ে অনেক রোহিঙ্গাকে এ তরুণদের জন্য দোয়া করতে দেখা যায়।

এ সময় মায়ানমার থেকে পালিয়ে আসা আবদুস সুক্কুর (৪০) জানান, তার পরিবারের চারজন সদস্য এখনো নিঁখোজ। আদৌ বেঁচে আছেন কিনা জানেন না। তবে বাড়ী ঘর পুড়িয়ে দেয়ায় সাথে কিছু নিয়ে আসতে পারেননি বলে প্রতিবেদকের কাছে কান্না জড়িত হয়ে জানান তিনি ।

পরিস্থিতি সমাধান হলে মায়ানমারে ফেরত যাবেন কিনা জানতে চাইলে শমশু আলম (২৫) প্রতিবেদক কে জানান,” আমরা মায়ানমারের বাসিন্দা।ওখানে আমাদের ভিটে বাড়ী সব ছেড়ে দিয়ে প্রান হাতে নিয়ে চলে এসেছি। যদি মায়ানমার সরকার আমাদের সমঅধিকার প্রদান করে আমরা সবাই বাংলাদেশ থেকে চলে যাব। এ সময় অনেকে তার কথার সাথে একমত পোষন করেন”।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image