Tuesday, 09 Jan 2018
Ctgbarta24.com
লাইফ স্টাইল ডেস্ক ঃ নতুন বছরে অনেকেরই লক্ষ্য থাকে বাড়তি মেদ ঝরিয়ে ফেলা। অতএব ওয়ার্কআউট শুরু। এক্ষেত্রে মার্কিন মুলুকে আপনাকে স্বাগত। সে দেশে চালু হল নগ্ন ওয়ার্কআউট। নিউ ইয়র্কের একটি জিমে এই নগ্ন ওয়ার্কআউট সেশন চালু করা হয়েছে।
হ্যানসন ফিটনেশ নামক এই জিম সংস্থার সঙ্গে জড়িত রিহানা, স্যান্ড্রা বালকের মতো সেলেবরা। সংস্থাটি চালু করল নগ্ন ওয়ার্কআউট ক্লাস। তিন সপ্তাহের এই ক্লাস হবে একটি ছেলেদের, একটি মেয়েদের। ৫ জানুয়ারি থেকে ক্লাস শুরু। যাঁদের লজ্জা বেশি, তাঁরা ন্যুড আন্ডারওয়্যার পরে ওয়ার্কআউট করতে পারবেন।
জিম সংস্থা তাদের ফেসবুক পেজে লিখেছে, এই ক্লাসে আপনার শরীরের প্রতিটি অংশ, খাঁজের ওয়ার্কআউট হবে। নিজেকে নগ্ন অবস্থায় দেখেও আপনার ভালো লাগবে। নগ্ন হয়ে জিম করার বেশ কয়েকটি সুবিধা রয়েছে, যেমন ত্বকের অক্সিজেন সরবরাহ ভালো হয়, সূর্যের রশ্মিতে ভিডামিন ডি ভালো পাওয়া যায়– সব মিলিয়ে সম্পূর্ণ শরীরচর্চা।










