শনিবার,০৫ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
বিনোদন : ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ‘মেন্টাল’ চলচ্চিত্রে এই জুটিকে পর্দায় দেখবেন দর্শক। শাকিব খানের সঙ্গে বাণিজ্যিক সিনেমায় কেমন দেখা যাবে টিভি পর্দার তিশাকে? দেখে নিতে পারেন সিনেমাটির একটি গানে।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে ইউটিউবে বাংলা এক্সপ্রেস চ্যানেলে ‘আমার মতো কে আছে বলো’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়েছে। ‘আমার মতন কে আছে বল/ বাসবে তোমায় এত ভাল’ কথার গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন শাকিব ও তিশা।
রবিউল ইসলাম জীবনের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ। সুর আর সংগীতায়োজনও তারই। গানটির দৃশ্যধারণ হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে।
আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ‘মেন্টাল’ সিনেমায় শাকিব-তিশা ছাড়াও অভিনয় করেছেন আঁচল, পড়শি, মিশা সওদাগর, ডন, শিমুল খান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন পারভেজ চৌধুরী।




