বৃহসপতিবার,২০ এপ্রিল ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
চট্রগ্রাম : চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে আইনী সহায়তা প্রদান করার লক্ষ্যে আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এর ধারা ১২ক(১) এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (চৌকি আদালতের বিশেষ কমিটি গঠন, দায়িত্ব, কার্যাবলী, ইত্যাদি) প্রবিধানমালা, ২০১৬ অনুযায়ী রাঙ্গুনিয়া চৌকি আদালতে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম শুরু করার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে ।
উক্ত বিশেষ কমিটির প্রথম সভা ১৯/০৪/২০১৭খ্রিঃ তারিখ রোজ বুধবার বিকাল ৩.০০ ঘটিকায় রাঙ্গুনিয়া চৌকি আদালত ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতি করনে রাঙ্গুনিয়া সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক ও রাঙ্গুনিয়া চৌকি আদালতরে লিগ্যাল এইড সংক্রান্ত বিষয়ক কমিটির চেয়ারম্যান জনাব এম শাহনেওয়াজ মনির ।
তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, রাঙ্গুনিয়া চৌকি আদালতের লিগ্যাল এইড কমিটির মাধ্যমে রাঙ্গুনিয়া উপজেলার আথির্ক ভাবে অস্বচ্ছল, সহায়সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থীগন বিনা খরছে আইনগত সহায়তা লাভ করতে পারবেন । এছাড়া তিনি উক্ত কমিটির র্কাযক্রম সর্ম্পকে জনসচতেনতা সৃষ্টির জন্য কমিটির সদস্যদরে ভূমিকা রাখার উপর গুরুতারোপ করেন ।
উক্ত লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যরা হলনে ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, (উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত প্রতিনিধি,)উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) , উপজেলা সমাজসেবা কর্মকর্তা, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, স্থানীয় এন জি ও ইপসার প্রতনিধিি ,প্রধান শিক্ষক,রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, বিজ্ঞ এলজিপি, সভাপতি ও সাধারণ সম্পাদক, আইনজীবি সমিতি, রাঙ্গুনিয়া চৌকি আদালত।



