শুক্রবার,২১ এপ্রিল ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
মাহামুদুয়ল হাসান রাকিব,চট্টগ্রামঃ চট্টগ্রামে প্রায় তিন ঘন্টার কালবৈশাখী ঝড়ে কোমর পানিতে বন্দী হয়ে পড়েছে নগরবাসী।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
সকাল থেকে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ। তিনি জানান, কালবৈশাখী ঝড়ের কারণেই বৃষ্টিপাত হচ্ছে। সাগরে কোনো সংকেত নেই। এদিকে ভারী বৃষ্টিপাতে নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় চশমা খালের পানি স্বাভাবিক গতিতে নামতে না পেরে সড়কে জলজট সৃষ্টি হয়েছে। হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
এছাড়া চকবাজার, কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, চান্দগাঁওয়ের কিছু কিছু এলাকায় জলজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগ কম পোহাতে হচ্ছে বলে জানান তারা।




