মঙ্গলবার,২৫ এপ্রিল ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
রাশেদুল করিম : টেকনাফ সাংবাদিক ইউনিটি’র সাথে ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি) নতুন অধিনায়ক লেফটেন্যানট কর্ণেল এস এম আরিফুল ইসলাম এর আজ মঙ্গলবার ২ বিজিবি সদর দপ্তরে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ ২ বিজিবি সদর দপ্তরে নতুন যোগদানকৃত ও বিদায়ী সিইও কে টেকনাফ সাংবাদিক ইউনিটি’র পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এ সময় ২ বিজিবি অধিনায়ক বলেন, “আমি নতুন যোগদানকৃত অধিনায়ক হিসেবে সকলের সহযোগীতা কামনা করছি। তবে আমি চেষ্টা করে যাব পূর্বশূরী অধিনায়কের ন্যায় এলাকার সমস্যা সমাধান করার জন্য। আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করি আর সেটি হচ্ছে দেশের মঙ্গল ও চোরাচালান প্রতিরোধ। আমাদের অনেক সামর্থ আছে এসব প্রতিরোধে কিন্তু অনেক সময় নিজেদের সামর্থ দিয়েও প্রতিরোধ করা যায় না। আর সেই কারনে দরকার সকলের সম্মিলিত উদ্যোগ”।
তিনি আরও বলেন, “সাংবাদিকরা যদি বস্তুনিষঠ ও সত্য তথ্য তুলে ধরেন তাহলে সকলের জন্য এটি মঙ্গলজনক। অন্যথায় এটি বিভ্রান্ত ছড়িয়ে পড়ার আশঙখা থাকে। টেকনাফে নতুন দায়িততপ্রাপ্ত হিসেবে সকলের সহযোগীতা কামনা করছি। আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হয়। চব্বিশ ঘন্টায় আমার ফোন খোলা থাকবে,সুতরাং কোন তথ্য থাকলে সরাসরি আমাকে ফোন করবেন। ব্যাটালিয়নের দরজা সবসময় সাংবাদিকদের জন্য খোলা থাকবে বলে জানান তিনি”।
এসময় বিদায়ী অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ এর প্রশংসা করেন নতুন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এস এম আরিফুল ইসলাম।
টেকনাফ ২ বিজিবি’র বিদায়ী অধিনায়ক,টেকনাফ সাংবাদিক ইউনিটি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য,সভাপতি,সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক,সাধারণ সদস্য ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।






