বুধবার,১৬ আগস্ট ২০১৭
ডেস্ক সংবাদ : শুল্ক গোয়েন্দা আজ (১৬ আগস্ট ) বুধবার বিকাল ৩.৩০ মিনিটের দিকে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসার গ্যারেজে লুকায়িত অবস্থায় একটি মার্সিডিজ ‘এস ক্লাস’ গাড়ি আটক করেছে।
শুল্ক গোয়েন্দার দল মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ২৩১ নম্বর বাড়ী ‘গ্লোরিয়াস মর্তুজা’র বি-১ গ্যারেজ হতে সিলভার কালারের বিলাসবহুল মার্সিডিজ গাড়িটি আটক করে।
আটককৃত গাড়ির বর্ণনা: Mercedes S-Class, চেসিস নং: WDB2201652A224483, ইঞ্জিন নং-11294431036680, মডেল: S- Class, তৈরির সন: 2002, ইঞ্জিন ক্যাপাসিটি: 3200 CC, রং: Silver, কান্ট্রি অব অরিজিন- Germany.
গাড়িটির চেসিস নম্বর পরীক্ষা করে দেখা যায় যে, এটি ২০১০ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে কারনেট ডি প্যাসেজ সুবিধায় আনীত।
কাস্টম হাউস চট্টগ্রামের কারনেট সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায়, যুক্তরাজ্য প্রবাসী জনৈক হোসেইন সোলায়মান, পাসপোর্ট নং: 094105533, বাসস্থান: Broxbourn House, Empson Street, London, E3-32S, UK এই গাড়ীর মালিক।
তিনি গত ০২ মে ২০১০ তারিখে Carnet No-CCX-502139 এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে ০৩ (তিন) মাসের মধ্যে পুন:রপ্তানির শর্তে এই গাড়ীটি শুল্কমুক্ত সুবিধায় খালাস নিয়েছিলেন।
আটককৃত গাড়িটিতে কোন নাম্বারপ্লেট সংযুক্ত ছিল না।
গাড়িটি দীর্ঘদিন যাবত এই গ্যারেজে ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, শুল্ক গোয়েন্দা কর্তৃক গত ০২ (দুই) বছর যাবত চলমান অবৈধ বিলাসবহুল গাড়ি আটকের অভিযানের নজরদারি এড়াতে ব্যবহারকারী গাড়িটি এই গ্যারেজে লুকিয়ে রাখে।
প্রযোজ্য শুল্ক করাদিসহ গাড়ীটির আনুমানিক মুল্য প্রায় ০১ (এক) কোটি টাকা।
আইনগত প্রক্রিয়ায় অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।






