রামুতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ খুলতে পুলিশের অভিযান অব্যাহত

Monday,30 Oct 2017

Ctgbarta24.com

রামু প্রতিনিধি ঃ রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ বিভিন্ন যানবাহন থেকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। সম্প্রতি হাইওয়ে পুলিশ হাইড্রোলিক হর্ণ খুলতে বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করে। রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাহেদুল ইসলামের নির্দেশে এসআই ইরানুল ইসলাম ও এটিএসআই আকতারসহ একদল পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ খুলে যানবাহন মালিকগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাহেদুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাইড্রোলিক হর্ণ বিরোধী এই অভিযান চালানো হচ্ছে। বাস, ট্রাকসহ প্রায় সকল ধরণের যানবাহন আটক করে হর্ণ পরীক্ষা করা হচ্ছে। হাইড্রোলিক হর্ণ থাকলে তা খুলে ফেলা হচ্ছে এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image