Monday,30 Oct 2017
Ctgbarta24.com
খালেদ হোসেন টাপু,রামু ঃ “পৃথিবীটাকে যেমন পেয়েছ তার চেয়ে একটু সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর” স্কাউট প্রবর্তক “ব্যাডেন পাওয়েল” এর এই বাণীকে সামনে রেখে রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে ও রামু উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় পরিষ্কার পরিচ্ছন্নতার এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এর মধ্যে ছিল ১৮টি উচ্চ বিদ্যালয়, ১১টি মাদ্রাসা এবং ৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সোমাবার (৩০ অক্টোবর) রামু উপজেলা পরিষদ কম্পাউন্ডসহ বিভিন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা একাধিক উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় সমূহ। এই পরিষ্কার পরিচ্ছন্নতা এ কর্মসূচির উদ্বোধন করেন অত্যন্ত চৌকস অফিসার রামু ইউএনও মো. শাহজাহান আলি।
তিনি বলেন, এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য স্কাউট সদস্যদের ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, মানুষে মানুষে সামাজিক জীবনে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে সর্বত্র শান্তির সু-বাতাস ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে স্কাউটসের বিকল্প নেই। দেশ এখন এগিয়ে যাচ্ছে। সরকার সকল ক্ষেত্রেই এগিয়ে যাওয়ার নানান সুযোগ সৃষ্টি করেছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রায় উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৈয়ব, শিক্ষা আঞ্জুমান আরা বেগম, উপজেলা স্কাউটসের কমিশনার মোহাম্মদ তৈয়ব, স্কাউটসের প্রশিক্ষক নেতা আ.ন.ম আজগর হোসাইন, রামু উপজেলা স্কাউটসের সম্পাদক সুকুমার বড়ুয়া, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা নজরুল ইসলাম, আজিজুল হক হেলালী, স্কাউটস লিডার আঙ্গুর বালা দাশ, জামাল হোছাইন চৌধুরী, আবদুল্লাহ জামান, মোজাফ্ফর আহমদ, সাংবাদিক খালেদ হোসেন টাপু, সোয়েব সাঈদ, কাব লিডার সিপন বড়–য়া, সুরজিত বড়–য়া, রোভার তানজীদ প্রমূখ অংশ নেন।









