রামু প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ৯ জুলাই ২০১৬
খালেদ হোসেন টাপু : কক্সবাজারের রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি মঙ্গলবার (৫ জুন) রাত সাড়ে বারটার দিকে কক্সবাজারের ডিজিটাল হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি ডা: এ এমএম রেজাউল করিম মনছুর এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
কর্তব্যরত চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা বর্তমানে উন্নতি হচ্ছে। তার শারীরিক সুস্থতার জন্য তিনি রামু উপজেলার সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
অসুস্থ ওসিকে দেখতে কক্সবাজারের ডিজিটাল হাসপাতালে রামুর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ ও শুভাকাংখীরা ভিড় জমান।




