রোহিঙ্গাদের জন্য আরও ৫শ’ কোটি টাকা সহায়তা

Monday,23 Oct 2017

Ctgbarta24.com

জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে ৬ কোটি ডলার বা ৫শ’ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো।

আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের সহযোগিতায় আয়োজিত আন্তর্জাতিক প্রতিশ্রুতি সম্মেলনে এই ঘোষণা দেয় তারা।

রোহিঙ্গাদের মানবিক সহযোগিতায় পানি, পয়ঃনিষ্কাশন, খাবার, স্বাস্থ্যসেবা, সুরক্ষা এবং শিক্ষার কাজে এই অর্থ ব্যয় করা হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জেনেভার ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ৩ কোটি ডলার, কুয়েত দেড় কোটি ডলার, অস্ট্রেলিয়া এক কোটি অস্ট্রেলিয়ান ডলার এবং যুক্তরাজ্য এক কোটি ২ লাখ পাউন্ড অর্থ সহায়তা দেয়ার প্র্রতিশ্রুতি দেয়।

এর আগে ইইউ এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য প্রায় আড়াই কোটি ডলার সহযোগিতা দিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, প্রায় ১২ লাখ রোহিঙ্গার সংকটময় জীবন বাঁচাতে ৪৩৪ মিলিয়ন ডলার অর্থ সহায়তা প্রয়োজন।

‘প্লেজিং কনফারেন্স’ নামের ওই বৈঠকের আয়োজন করছে যৌথভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কুয়েত সরকার। সহ-আয়োজক হিসেবে থাকছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), মানবিক সহায়ক সমন্বয়ক বিষয়ক দপ্তর (ওসিএইচএ) এবং শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্ক লোকক বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সন্ত্রাসী হামলা, সহিংসতা ও দেশত্যাগের বিষয়টি এই দশকের মধ্যে সবেচেয়ে ভয়াবহ ঘটনা। এই ঘটনার শিকার লোকজনের চাহিদা মেটাতে প্রচুর অর্থের প্রয়োজন।

বৈঠকে মার্ক লোকক মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সহতায়তা করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানান।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image