লালমনিরহাটে ১০০ পিস ইয়াবাসহ আটক ১

Thursday,19 Oct 2017

Ctgbarta24.com

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক শত পিস ইয়াবাসহ ফেরদৌস আলী (৩৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার(১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।

আটক ফেরদৌস আলী লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক(এসআই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ খাতাপাড়া মাজার এলাকায় অভিযান চালিয়ে এক শত পিস ইয়াবাসহ ফেরদৌস আলীকে আটক করে।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আদিতমারী থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ পরিদর্শক মনসুর আলী।

বিডিনিউজ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image