ব্রেকিং নিউজ:
Search

বৃহত্তর চট্টগ্রামে ১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন

মঙ্গলবার , ০৫ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

unnamed (1)নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীতে ৫ জানুয়ারিকে কেন্দ্র করে সরকারী  ও বিরোধী দলের পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রাম মহানগরে দুই প্লাটুনসহ বৃহত্তর চট্টগ্রামে ১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে দুই দিনের জন্য বিজিবি সদস্যদের মাঠে নামানো হয়েছে।

বিজিবি’র দক্ষিণ-পূর্ব অঞ্চলের পরিচালক (অপারেশন) লে.কর্ণেল এ আর এম নাসির উদ্দিন একরাম সিটিজিবার্তা২৪ডটকমকে জানান, ‘চট্টগ্রাম মহানগরীতে দুই প্লাটুন, জেলায় আরো ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করা হয়েছে। এছাড়া বৃহত্তর চট্টগ্রামের অন্য জেলা গুলোতেও আরো ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করা হয়েছে। সব মিলিয়ে বৃহত্তর চট্টগ্রামে মোট ১৮ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘৫ জানুয়ারির কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরণের নাশকতা এড়াতে বিজিবি সদস্যরা আজকে ও কালকে মাঠে থাকবে।’

এদিকে সিএমপির এক সূত্রে জানা যায় এই দিনটিকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image