Monday,16 Oct 2017
Ctgbarta24.com

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ৫১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
চট্রগ্রাম ঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন সাক্ষরিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ৫১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন।
বোয়ালখালী ছাত্রলীগ নেতা এস এম বোরহানকে সভাপতি ও আনোয়ারার আবু তাহেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে অনুমোদিত কমিটিতে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের মেধাবী ছাত্র ও বাঁশখালি উপজেলার ছাত্রনেতা মানুদ্দিন হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
মাইনুদ্দিন হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় এলাকায় মিষ্টি বিতরণ করে আনন্দ মিছিল ও সমাবেশ করে স্থানীয় ছাত্রলীগ।
দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে নিয়োজিত থেকে রাজপথে জামাত শিবিরকে প্রতিহত করা মাইনুদ্দিন হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।




