ব্রেকিং নিউজ:
Search

শাহপরীর দ্বীপে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি,৮ মৃতদেহ উদ্ধার

Monday,16 Oct 2017

Ctgbarta24.com

টেকনাফ : টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার সাগরে রোহিঙ্গাবাহী আরও একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার নারী, চার শিশুসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।

১৬ অক্টোবর সোমবার ভোর রাত চারটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিনের মাধ্যমে তাঁরা রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যাওয়ার খবর জানতে পেরেছেন।

ইউপি সদস্য নুরুল বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৬৫ জন রোহিঙ্গাবাহী একটি নৌকা ভোররাত চারটার দিকে সাগরে ডুবে যায়।জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, নৌকার আরোহীদের মধ্যে প্রায় অর্ধেকই ছিল শিশু।

গত ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গাবাহী ২৬টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাডুবিতে এ পর্যন্ত ১৮০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭৯ জন রোহিঙ্গা। অন্যজন বাংলাদেশি নৌকার মাঝি। রোহিঙ্গাদের লাশের মধ্যে ৯০ জন শিশু, ৬০ জন নারী ও ২৯ জন পুরুষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image