ব্রেকিং নিউজ:
Search

রোহিঙ্গাদের জন্য ‘ফিল্ড হাসপাতাল’ করে দেবে মালয়েশিয়া

Sunday,15 Oct 2017

Ctgbarta24.com

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে একটি ‘ফিল্ড হাসপাতাল’ করে দেবে মালয়েশিয়া। হাসপাতালটিতে প্রায় তিন লাখ লোকের চিকিৎসাসেবা দেওয়া যাবে। এক মাসের মধ্যে এ হাসপাতালের কার্যক্রম শুরু হবে।

ঢাকা সফররত মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের এ তথ্য জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ রোববার সন্ধ্যায় এ বৈঠক হয়।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীকে সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে। এ সমস্যা সমাধানে মালয়েশিয়া আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।’

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেন, তাঁরা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সমস্যাটি সমাধানের জন্য বাংলাদেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়টিতেও তাঁরা নজর রাখছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image