ব্রেকিং নিউজ:
Search

এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাথে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রাম কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাত

মংগলবার, ০৫ জানুয়ারি ২০১৬

S-Alam-Photoসিটিজিবার্তা২৪ডটকম : বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাইফুল আলম মাসুদের সাথে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রাম কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাত অদ্য (সোমবার) দুপুর ১২টায় তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা মনজুর কাদের মঞ্জু, সংগঠনের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চেয়ারম্যানের সাথে সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাতের সময় সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের ২দিনব্যাপী জাতীয় সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানের সন্মাননা ক্রেষ্ট এবং উপহার সামগ্রি সাইফুল আলম মাসুদ এর হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আলতাফ, সংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা আলী ও মো: আখতার হোসাইন প্রমুখ।

সৌজন্যে সাক্ষাতে সাইফুল আলম মাসুদ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের জাতীয় সম্মেলন ও সংগঠনের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিদিনি সকালে প্রথমেই পত্রিকায় পাতায় ছবি গুলো দেখি। দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতিচ্ছবি হচ্ছে ফটো সাংবাদিকদের তোলা ছবি। ঝুঁকিপূর্ণ এ পেশাকে যারা আপন করে নিয়ে আলোকচিত্র সংগ্রহের জন্য ছুটে যাওয়া ফটো সাংবাদিকদের এই সংগঠনের উত্তোরত্তর সাফল্য এবং পেশাগত দক্ষতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image