শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সিটি মেয়রের শ্রদ্ধা নিবেদন

বুধবার,১৪ ডিসেম্বর ২০১৬

চট্রগ্রাম : ১৯৭১ সনে মহান ম্ুিক্তযুদ্ধে জাতির সূর্য সন্তানদের হারানোর মর্মাতুদ স্মৃতিঘেরা দিন শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালির মেধা-মনন-মনীষা শক্তি হারানো দিন। এ দিনটি স্মরনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ১৪ ডিসেম্বর বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এবং জাকির হোসেন রোডস্থ বধ্যভূমিতে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি কিছু সময় নিরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সমবেতদের উদ্দেশ্যে বলেন, পাক হানাদার ও দখলদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে আলবদর, আল শামস ও রাজাকার বাহিনীর সহযোগিতায় দেশের প্রথিতযশা উল্লেখযোগ্য সংখ্যক বুদ্ধিজীবীদের হত্যা করে।

মেয়র বলেন, বাঙালির মেধা-মনন-মনীষা শক্তিদের মধ্যে সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষাবিদ, প্রকৌশলী, মেধাবী পদস্থ সরকারি কর্মকর্তা সহ অনেকই ছিলেন। তিনি বলেন, শোকার্ত হৃদয়ে বিন¤্র শ্রদ্ধায় জাতি জাতির সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে চিরদিন স্মরণে রাখবে।

এই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, সাবেক কাউন্সিলর এম এ রশিদ, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামীলীগ নেতা রফিকুল হোসেন বাচ্চু, আতাউর রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *