Saturday,05 May 2018
ctgbarta24.com
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর জামাল খান প্রেস ক্লাবের সামনে “সচেতন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের” ব্যানারে মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৫ মে) বিকাল ০৩ টায় তাসফিয়ার হত্যার বিচারের দাবিতে ফাউন্ডেশন অব দ্যা রাইজিং হিউম্যানিটি ও স্টুডেন্টস এসোসিয়েশন অব টেকনাফ-চবি এর যৌথ উদ্যোগে নগরীর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
স্টুডেন্টস এসোসিয়েশন অব টেকনাফ চবির সভাপতি জাহেদ হোসাইন পুলক এর সভাপতিত্বতে, রাইজিং হিউম্যানিটির সাধারণ সম্পাদক আমিনুল হক বাঁধনের সঞ্চালনায় এ মানববন্ধনের কার্যক্রম শুরু হয়।
এসময় নিহত তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন কান্না জড়িত কন্ঠে প্রধানমন্ত্রীর কাছে কন্যা হত্যার বিচার চেয়ে আকুল দাবি করেন। তিনি বলেন, সবার মেয়ে স্কুলে যায়, আজকে আমার মেয়ে স্কুলে যেতে পারেনা। তাসফিয়া আপনাদের সন্তান। তিনি প্রসাশনের কাছে কন্যা হত্যার সুষ্ঠ বিচার চেয়ে আবেদন জানান। মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পিতা মোহাম্মদ আমিন।
এতে বক্তারা তাসফিয়া হত্যার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। পাশাপাশি সরকারের হস্তক্ষেপ কামনা করেন যাতে এই পৈশাচিক হত্যাকান্ডের মোড় ভিন্ন খাতে প্রভাবিত করার সাহসও না করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও সাবেক সিএমপি উপকমিশনার মোঃ জাহাঙ্গীর আলম চৌঃ, মুক্তিযোদ্ধা ও সাবেক ওসি আব্দুর রহমান ও উপস্থিত শিক্ষাথীরা।
উল্লেখ্য ০২ মে, বুধবার সকালে পতেঙ্গা সমুদ্র সৈকতের ১৮ নম্বর ব্রিজঘাটের পাথরের ওপর থেকে সান-সাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের লাশ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। ওই দিন সন্ধ্যায় নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাসফিয়ার কথিত প্রেমিক আদনান মির্জাকে (১৬) আটক করে।
আটক আদনান মির্জা বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণির ছাত্র। সে ব্যবসায়ী ইস্কান্দার মির্জার ছেলে।




