সোমবার, ২৮ আগস্ট ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম ঃ চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
আজ সোমবার দুপুরে শেরশাহ ফিতা কেটে এ কার্যালয় উদ্বোধন করেন চসিক মেয়র। এ উপলক্ষে কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সাংবাদিকদের সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান স্বপন মল্লিক।
সংগঠনের সাধারন সম্পাদক হাসান ফেরদৌস এর উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন অনুষ্ঠানে বিভিন্ন দাবী উত্থাপন করেন সংগঠনের ভাইস ােচয়ারম্যান সমির কান্তি বড়–য়া।
সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির ভাষনে চট্টগ্রাম সিটি কর্পোরশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, সাংবাদিকদের জন্য নির্মাণ খরচে এপার্টমেন্ট নির্মাণ করে দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তিনি সাংবাদিক হাউজিং সোসাইটির রাস্তা সংস্কার, নালা নর্দমা সংস্কার, পানি, সড়কবাতি সহ প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়ে বলেন, সাংবাদিকদের স্বার্থে পাশে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
প্রসঙ্গক্রমে মেয়র বলেন, অতীতে পরিকল্পিত নগরায়ন না হওয়ায় নাগরিকদের নানামুখি দূর্ভোগ পোহাতে হচ্ছে। আত্মকেন্দ্রীক চিন্তা পরিহার করে উন্নয়নের স্বার্থে রাজনৈতিক, আঞ্চলিকতা ও সংকির্ণতা পরিহার করে সামনে এগুতে হবে। তিনি অতীতের আলোচনা সমালোচনা পরিহার করে বর্তমান এবং আগামীর চিন্তা মাথায় রেখে পরিকল্পিত নগরায়নে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষে পরিবেশ বান্ধব চট্টগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক তপন চক্রবর্তী, অত্র হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান অঞ্জন কুমার সেন, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক এ কে এম জহিরুল ইসলাম, বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী ফরিদ, চ্যানেল ২৪ এর ব্যুরো চীফ কামাল পারভেজ। মঞ্চে মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সামশুল হক হায়দরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।









