বুধবার,০২ নভেম্বর ২০১৬
টেকনাফ: উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি এমপিকে দুদকের করা মামলায় তিন বৎসর সাজা দেওয়ার প্রতিবাদে টেকনাফে তাৎক্ষনিক শান্তিপূণ মিছিল অনুষ্টিত হয়েছে।
আজ ২ নভেম্বর বুধবার দুপুরে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ নেতা জহির হোসেন এম এ ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুরের নেতৃত্বে অহিংসাত্বক ও শান্তিপূর্ণ একটি মিছিল পৌরসভার প্রধান সড়ক পদক্ষিন করা হয়। এছাড়া বিকালে উপজেলা আওয়ামীলীগ কাযালয়ে দলীয় নেতাকমীরা জমায়েত হবে। এর পর নেতাকমীদের সিদ্ধান্ত অনুযায়ী কমসূচী পালন করা হবে বলে জানা গেছে।
টেকনাফ পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর জানান, উখিয়া-টেকনাফের গরীব দরদী ও গণ মানুষের প্রিয় নেতা আব্দুর রহমান বদি এমপিকে আদালতে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে।
উচচ আদালতে ন্যায়সহ মুক্তির দাবীতে আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা আওয়ামীলীগ কাযালয়ে অহিংসাত্বক ও শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে দলীয় নেতাকমীসহ সর্বস্তরের জনগনকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।




