সাতক্ষীরা সীমান্তে পাচারকালে ২ নারী উদ্ধার

রবিবার, ০৬ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

satkhiraস্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে রওশান আরা (৪০) এবং রুমা খাতুন (১৯) নামে দুই নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার সকাল ৮টার সময় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়।

রওশান আরা বাগেরহাটের মংলা থানার হোলদিবুনিয়া গ্রামের চান মিয়ার স্ত্রী এবং রুমা খাতুন একই গ্রামের সজীব গাজীর স্ত্রী।

 

বিজিবির তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডার হায়দার আলী বলেন, ওই দুই নারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা  হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image