সিটিজিবার্তা২৪ডটকম অনুর্ধ্ব-১৮ টি ২০ বিজয় দিবস ক্রিকেট টুুর্নামেন্ট”;জয় পেয়েছে ইস্পাহানি ও চিটাগাং ক্রিকেট কোচিং সেন্টার

মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

Man

ক্রীড়া প্রতিবেদক ঃএসোসিয়েশন অফ চিটাগাং ক্রিকেট কোচেস আয়োজিত “সিটিজিবার্তা২৪.কম বিজয় দিবস অনুর্ধব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট”; আজকের নিজ নিজ খেলায় জয় পেয়েছে ইস্পাহানি ক্রিকেট একাডেমী ও চিটাগাং ক্রিকেট কোচিং সেন্টার।

দিনের প্রথম ম্যাচে টস জিতে ইস্পাহানি ক্রিকেট একাডেমীর বিপক্ষে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় চান্দগাঁও ক্রিকেট একাডেমী। ইস্পাহানি ক্রিকেট একাডেমী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে।দলের পক্ষে সুমন ৪৪ ও আলী ৩৫ রান করে। আরিফ, আতিক ও মেহরুব ১টি করে উইকেট লাভ করে। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১ রান করে চান্দগাঁও ক্রিকেট একাডেমী। আমজাদ করে ২৩ রান এবং ইয়াসিন ৩টি করে উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় আলী।

দিনের ২য় ম্যাচে টস হেরে উদীয়মান ক্রিকেট একাডেমীর বিপক্ষে ব্যাটিং করে চিটাগাং ক্রিকেট কোচিং সেন্টার ২০ ওভারে ৬ উইকেটে ১১৯ রান করে। তুহিন করে ৩৩ রান। রাকিব ও হিমেল ২ টি করে উইকেট লাভ করে। জবাবে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১০০ রান করে উদীয়মান ক্রিকেট একাডেমী। হিমেল ৩৫ রান করে এবং মুন ৪টি ও ইসতিয়াক ৩টি উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় মুন।

আগামীকাল দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে কর্ডিয়াল ক্রিকেট একাডেমী ও চন্দনাইশ ক্রিকেট একাডেমী এবং ২য় খেলায় মুখোমুখি হবে পোর্ট সিটি ক্রিকেট একাডেমী ও বসুরহাট ক্রিকেট একাডেমী।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image