সিলেটে পৌঁছেছেন ব্রিটিশ এমপি টিউলিপ

সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

tulipবিশেষ প্রতিবেদক, সিলেট : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও নাতনি টিউলিপ সিদ্দিকী। যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরার পথে ওসমানী বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি করছেন বঙ্গবন্ধু পরিবারের এ দুই সদস্য।

সিলেটে এক ঘণ্টা যাত্রাবিরতি দিয়ে এর পর ঢাকা রওনা দেয়ার কথা রয়েছে তাদের। এ তথ্য জানিয়েছেন সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটি আজ সোমবার সকাল ১০টা ৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। শফিকুর রহমান জানান, এক সপ্তাহের সংক্ষিপ্ত সফরে দেশে আসেন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকী।

তিনি আরো জানান,  যেহেতু তারা সিলেটে অল্প সময় অবস্থান করবেন তাই তাদের সঙ্গে কোনো মতবিনিময় বা সংবর্ধনাপর্ব রাখা হয়নি। যাত্রাবিরতিকালে তাদের সঙ্গে শুধু সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাক্ষাৎ করার কথা রয়েছে। যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিকী সাধারণ নির্বাচনে জয়লাভের পর সিলেট ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন।

তবে শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় পরিবারের সঙ্গেই টিউলিপ পুরো সময় কাটাবেন বলে জানা গেছে। এদিকে বিমানবন্দর এলাকায় নিরাপত্তাব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।

আপনার মতামত দিন....

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.