সোনাগাজীতে গৃহবধূ কে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সোমবার,০৪ সেপ্টেম্বর ২০১৭

মুঃ ইব্রাহিম আল সোহাগ: ফেনীর সোনাগাজীতে আছমা আক্তার (১৯) নামে এক গৃহবধুকে পারিবারিক কলহের জের ধরে স্বামী ও তার পরিবারের লোকজন পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুজা উদ্দিন চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।

ময়না তদন্তের জন্য পুলিশ নিহতার লাশ উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতার স্বামী বোরহান উদ্দিন আহমেদ (৩৫) কে আটক করেছে।

এলাকাবাসী ও নিহতার পরিবার জানায়, নাবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সুজা উদ্দিনের ছোট ছেলে বোরহান উদ্দিন আহমেদ রাজুর সাথে একই ইউনিয়নের ফতেহপুর গ্রামের গ্রামের কাতার প্রবাসী রফিকুল ইসলামের কন্যা আছমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে ৬মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে রোববার সন্ধ্যায় স্বামী বোরহান উদ্দিন, বাসুর মেজবাহ উদ্দিন ও সাইফু উদ্দিন সাজু মিলে আছমাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।

এ ব্যাপারে নিহতার মা পেয়ারা বেগম বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। নিহতার জেঠাতো ভাই এমিলি খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর স্বামী বোরহান উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image