চসিকের একুশে পদক পাচ্ছেন ৭ জন

সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬

চসিকের একুশে পদক পাচ্ছেন ৭ জন

সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও প্রশংসনীয় অবদানের জন্য এবার ৭ জনকে একুশে পদক দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক)। আগামী ২১শে ফেব্রুয়ারি নগরীর মুসলিম ইনস্টিটিউট চত্বরে তাদের হাতে পদক তুলে দেবেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সোমবার সকাল সাড়ে ১০টায় সিটি করপোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে আয়েজিত এক সংবাদ সম্মেলনে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য রওশন আক্তার হামিদ, ক্রীয়ায় ইঞ্জিনিয়ার মাহফুজুল ইসলাম, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আ জ ম ওমর, বিদ্যুৎসাহী হিসেবে মো. জাকারিয়া, সমাজ সেবায় অবদানের জন্য ফজল করিম এবার চসিকের একুশে পদক পাচ্ছেন।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বছর চসিকের একুশে পদক পাচ্ছেন মুক্তিযোদ্ধা শিরু বাঙ্গালী, সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য পদক পাচ্ছেন অরুন চন্দ্র বনীক। এছাড়া জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সাহিত্যে অবদানের জন্য কাকে পদক দেয়া হবে তা পরে নির্ধারন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নিহত সোহেলের পরিবারের দায়িত্ব নিলেন মহিউদ্দিন চৌধুরী... সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬   বৃহস্পতিবার   ১৮:৩০ ঘন্টা ১. মহিউদ্দিন চৌধুরী লালদীঘির ময়দানে সোহেলের গায়েবানা জানাযায় বক্তব্য রাখছেন। ২...
আমি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অতীব নগন্য পাহারাদার : মহিউদ্দিন চৌধুরী... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার সময় ১৮:২৫ ঘন্টা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম : নিজের উদ্যোগে প্...
ঋণ কেলেঙ্কারি : রিমান্ডে বেসিক ব্যাংকের ৪ কর্মকতা... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার   ১৬:৪৫ ঘন্টা বেসিক ব্যাংকের প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ...
সন্দ্বীপে ভোট কেন্দ্রে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৬:৩৮ ঘন্টা চট্টগ্রাম : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউবিরা ইউনিয়নের ভোট কেন্দ্র দ...
পরিচয় পত্রবিহীন কাউকে হকার পরিচয় দেয়ার সুযোগ দেয়া হবে না : মেয়র... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চট্রগ্রাম :  ‘প্রকৃত সংখ্যার ভিত্তিতে হকার পুনর্বাসনে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানালে...



Leave a Reply